আজ : শুক্রবার ║ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

দেশচিন্তা ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকভাবে হামে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (৩ এপ্রিল) অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ সময় কোনো মৃত্যু নেই। তবে সন্দেহজনক হাম রোগে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে।

এতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ