আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘‘ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভা

দেশচিন্তা ডেস্ক: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় “ডান্ডি গামে আসক্ত পথশিশুদের পুনর্বাসনে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা ১ এপ্রিল বুধবার বিকেল ৪টায় মুরাদপুরস্থ চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ওমর ফারুক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, আইটি সম্পাদক আর্কিটেক্ট আসিবুর রহমান, সিআইডি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ মাহমুদ প্রমুখ। সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে রেলওয়ে স্টেশন ও ফুটপাতে অবস্থানরত ডান্ডি (আঠা) আসক্ত পথশিশুদের বর্তমান অবস্থা এবং তাদেরকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কৌশল ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পথশিশুদের সুরক্ষায় কেবল সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি ও মানবাধিকার সংগঠন এবং সমাজের সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ