আজ : রবিবার ║ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আধ্যাত্মিক সাধক সৈয়্যদ ছগীর আহমদ তালুকদার শাহ (রহ.) দিশেহারা মানুষের হৃদয়ে ইসলামের আলো ছড়িয়েছেন

দেশচিন্তা ডেস্ক: ইসলাম প্রচারে চট্টগ্রাম শহরে বোয়ালখালী উপজেলা রায়খালীস্থ সৈয়্যদ ছগীর আহমদ তালুকদার শাহ (রহ.)’র অবদান অপরিসীম। তিনি ব্যক্তিগত আচরণ, উদারতা ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে ইসলামের আলো ছড়িয়েছেন। তাঁর নিঃস্বার্থ সেবা ও খোদাভীতি অমুসলিমদের ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। আধ্যাত্মিক সাধনা ওয়াজ-নসিহতের মাধ্যমে তিনি ইসলামের সঠিক আকিদা প্রচার প্রসার করেছেন। চট্টগ্রাম শহরের বোয়ালখালী রায়খালীতে ইসলাম প্রচার, শিক্ষার বিস্তার, সামাজিক বিভাজন দূরীকরণ এবং সাধারণ মানুষের আত্মশুদ্ধি অর্জনে তাঁর অবদান অবিস্মরণীয়। গত ২৭ মার্চ শুক্রবার চট্টগ্রাম ফলমন্ডির স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবীয়া ফার্ম ও এন.এস. ফ্রুটস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আওলাদে রাসুল, মুশকিল কোশা, হাযত রাওয়া হযরত শাহসুফী সৈয়্যদ ছগীর আহমদ তালুকদার শাহ (রহ.)’র বার্ষিক উরশ শরীফে মেসার্স তৈয়্যবীয়া ফার্ম ও এন.এস. ফ্রুটস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মুহাম্মদ আলী হোসেন আরিফ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির ভান্ডার হাসনাত মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ্ব শাহসুফী সৈয়্যদ মুহাম্মদ কুতুব মওলা আমিরভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ ছগীর আহমদ তালুকদার শাহ (রহ.)’র আওলাদ মুহাম্মদ এস.এম হারুন-উর-রশিদ, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আরমান শাহ আমিরী, বিশিষ্ট আইনজীবী এড. নাছির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন, শেখ মুহাম্মদ হামিম রেজা কাদেরী আল আজহারী, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার, মুহাম্মদ ইউসুফ সওদাগর, মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র ম্যানেজার মুহাম্মদ মোরশেদুল আলম, শাহজাদা মুহাম্মদ আবদুল মোনাফ, এস.এম. নুরুল আমিন, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, শাহজাদা আলী হাসান মাহমুদ তাসকিন সহ অসংখ্য আলেম, ওলামা, প্রখ্যাত শায়েরবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, মিলাদ কিয়াম ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে উক্ত উরশ শরীফ সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ