আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানা ভিত্তিক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ডবলমুরিং থানার উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের ঘোষনাপত্র ও চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা- মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন
মুক্তিযুদ্ধের ঘোষনাপত্র এবং কোটা বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট ফ্যাসিবাদ বিরোধী চব্বিশের জুলাই বিপ্লব একই সূত্রে গাঁথা।

আজ বুধবার ডবলমুরিং থানা উদ্যােগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষনাপত্র ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’ দীর্ঘ চুয়ান্ন বছরেও বাস্তবায়িত হয় নি। বরং মুক্তিযুদ্ধের চেতনার ভুল বয়ান দিয়ে বিভেদের রাজনীতি জিয়ে রেখে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘ থেকে দীর্ঘতর করা হয়েছিল। অবশেষে কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদ পতনের একদফা আন্দোলনে পরিণতি লাভ করে। জুলাই সনদকে আইনি মর্যাদা দেয়ার মাধ্যমে ‘বৈষম্যহীন ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে’ জাতীয় ঐক্য এখন সময়ের বড় প্রয়োজন। ১৯৭০ নির্বাচনের ম্যান্ডেট অস্বীকার করে স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে
২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সৃষ্ট জুলাই বিপ্লব ৩৬ জুলাই তথা ৫ আগষ্ট বিজয় অর্জন করেছিল। মহান মুক্তিযুদ্ধের ঘোষনাপত্র এবং জুলাই বিপ্লবের টার্গেট অর্জনে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে; এটাই হোক ২০২৬ এর স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

ডবলমুরিং থানা আমীর ফারুকে আজমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম এইচ সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। র‍্যালিটি ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতল জামে মসজিদ থেকে শুরু হয়ে চৌমুহনী এসে শেষ হয়।

জামায়াত নেতা আব্দুল্লাহ আল আরিফের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইপিজেড থানার উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, ছাত্র শিবিরের ইপিজেড থানা সভাপতি নাজিমুল ইসলাম নাকিব, দারুস সালাম ওয়ার্ড সভাপতি মিজান খান, বন্দরটিলা পূর্ব ওয়ার্ড সভাপতি নাজমুল খান, বন্দর টিলা উত্তর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রমুখ।

র‍্যালিটি বন্দরটিলা থেকে শুরু করে ইপিজেড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমীর সভাপতিত্বে ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের আমীর কাজী আব্বাস আলী, পাঁচলাইশ থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, আব্দুল আজীজ এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালিটি নগরীর মুরাদপুর মোড় থেকে শুরু হয়ে ষোল শহর ২ নম্বর গেইট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ