আজ : রবিবার ║ ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ঈদ উপহার

দেশচিন্তা ডেস্ক: নগরীর কাঠগড়স্থ জামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় প্রতিবছরের ন্যায় শনিবার (১৪ মার্চ) নতুন কাপড় উপহার দেওয়া হয় রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির পক্ষ থেকে। ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান খাজা মাইনুদ্দিন ফরহাদ এর শ্রদ্ধেয় বাবা মরহুম ডা. গোলাম কিবরিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ক্লাব সদস্যরা তাদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা সিদ্দিকী, পিপি মোঃ ওমর ফারুক, পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, আইপিপি জাহেদ ইসলাম, প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান, রোটার‌্যক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির পিপি মোহাম্মদ সাকিব রানা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ