আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: বাহাত্তরের গণপরিষদের মতোই ডকট্রিন অব নেসেসিটি হচ্ছে ছাব্বিশের সংবিধান সংস্কার পরিষদ- মুহাম্মদ নজরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সালাহউদ্দিন এমপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলাই বিপ্লবকে অবমাননা করেছেন। এটা মেনে নেয়া হবে না। প্রয়োজনে আবারো তীব্র আন্দোলন করে জুলাই সনদকে আইনি মর্যাদা দেয়ার দাবি আদায় করা হবে। গণভোটে হ্যাঁ এর গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠা করুন।

১৫ মার্চ (রবিবার) চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির উত্তরের আরইসরা মিলনায়তনে অনুষ্ঠিত থানা দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিহাস স্বাক্ষী ১৯৭২ সালের সংবিধানের নিশ্চয়তা বিধানের (Authentication) জন্য ১৯৭০ সালের ন্যাশনাল এসেম্বেলী এবং প্রভিন্সিয়াল এসেম্বেলীর সদস্যদের দিয়ে ‘গণপরিষদ’ গঠন করা হয়েছিল। জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেয়ার লক্ষ্যে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের দিয়েই অনুরূপভাবে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠিত হবে। দু’টোই ডকট্রিন অব নেসেসিটি। সংবিধান বা আদালতের দোহাই দিয়ে জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি জাতি মেনে নেবে না।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হকের সভাপতিত্বে ও মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের বায়তুলমাল সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসাইন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ