আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার আয়োজন অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: নগরীর ইপিজেড থানাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার আয়োজন আলোচনা সভা ১২ মার্চ,২২ রমজান বিকেলে বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সভাপতি মোঃ জাহেদ আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ সেলিম হাফেজ, নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও ইপিজেড থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, নগর তাঁতীদলের সদস্য সচিব মোঃ মুরাদুজ্জামান মুরাদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন,পতেঙ্গা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইপিজেড থানা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিহাব উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, ছাত্রদলের আকিব জাভেদ, স্বেচ্ছাসেবক দলের মোঃ নওশাদ হোসেন সহ বিএনপি যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করা মাওলানা মোঃ মতিউর রহমান সাহেব।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া কামনা করেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করাতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য দোয়া কামনা করে। পরিশেষে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ ইফতার পরিবেশন করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ