আজ : মঙ্গলবার ║ ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সংশোধনের অপেক্ষায় ১ লাখ ৩০ হাজার এনআইডি আবেদন

দেশচিন্তা ডেস্ক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জন্য করা প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

বুধবার (১১ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বর্তমানে এনআইডি সার্ভারে প্রায় ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে। এসব আবেদন দ্রুত কীভাবে নিষ্পত্তি করা যায়, সে বিষয়টি নিয়েই বুধবার অনুষ্ঠিত এনআইডি অনুবিভাগের মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে। পাশাপাশি এনআইডি সেবা সংক্রান্ত অন্যান্য বিষয়ও সভায় পর্যালোচনা করা হয়।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‍“দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মকর্তাদের সহযোগিতায় এখন পর্যন্ত ১২ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।”

তিনি বলেন, “সংসদ নির্বাচনের কারণে কিছু সময়ের জন্য এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত ছিল। সে সময় পর্যন্ত প্রায় ৮০ হাজার আবেদন পেন্ডিং ছিল। পরবর্তী কয়েক মাসে নতুন আবেদন জমা পড়ায় পেন্ডিং আবেদন বেড়ে বর্তমানে ১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।”

হুমায়ুন কবীর বলেন, “এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আবেদনকারীদের এ জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে আসার প্রয়োজন নেই। পর্যায়ক্রমে অনলাইনে জমা দেওয়া সব আবেদনই যাচাই-বাছাই শেষে নিষ্পত্তি করা হবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ