আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলে মানুষের জীবনমান উন্নত হবে: আবু সুফিয়ান এম.পি

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বর্তমানে বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। একদিকে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী অপশাসন ও দুঃশাসনে বিধ্বস্ত রাষ্ট্রকাঠামো অপরদিকে বৈশ্বিক অস্থিরতা। এ কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং রাষ্ট্র গঠন ও মেরামতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের উপর আস্থা রাখতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে।

সোমবার (০৯ মার্চ) ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের অর্থনীতি স্থিতিশীল করা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনদুর্ভোগ কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়ার ফলে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ আহমেদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক সহ-সভাপতি এম এ হালিম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি দলের আহবায়ক হাজ্বী নূরুল হক, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ হাসেম, নগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, মোহাম্মদ ওয়াসীম, নগর যুবদলের সাবেক সহ- সম্পাদক মেজবাহ উদ্দীন মিন্টু, ওয়ার্ড বিএনপির সদস্য সোহেল ওসমান মামুন, আরিফ সোহেল, শফি সওদাগর, মো. শামীম, মো. হারুন, বিএনপি নেতা মো. মুসা, রহমান বক্স, সাজ্জাদ হোসেন বশর, কুতুবউদ্দিন মুন্না, আতিকুর রহমান, সাজু দাশ, শাওন, আরাফাত, ফারদীন, হাসনাত, ফায়েজ, সাকিব প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ