আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বারাকা শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

দেশচিন্তা ডেস্ক: এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (অটড) এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় এর একটি প্রতিনিধিদল ৯ মার্চ (সোমবার) সকালে চট্টগ্রামের বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন- ইউনিভার্সিটি অব টোকিও এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ হিসেবে ১৫ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং এইউডব্লিউ অটড-এর শিক্ষার্থীদের নিয়ে মোট প্রায় ৪০ সদস্যের একটি দল এই পরিদর্শনে অংশ নেন। বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএমওএ এর সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ এনাম চৌধুরী, জাপাানের ইউনিভার্সিটি অব টোকিও এর গ্লোবাল এডুকেশন সেন্টারের ভাইস ডাইরেক্টর অধ্যাপক ড. মারি ইয়োশিহারা। জাপানের ইউনিভার্সিটি অব টোকিও এর গ্লোবাল এডুকেশন সেন্টারের প্রজেক্ট লেকচারার ড.শো শিমোয়ামাদা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের ডাইরেক্টর তপু চৌধুরী। বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের সিও ফাহিম ইবনে আলম। এতে কি -নোট স্পীকার ছিলেন বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডে সিইও ফুয়াদ ইবনে আলম। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্প সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া এবং বিশেষ করে এই খাতে কর্মরত শ্রমিকদের অভ্যন্তরীণ অভিবাসন, মাইগ্রেশন অব লেবার ও তাদের কর্মপরিবেশ সম্পর্কে বোঝা। পরিদর্শনের সময় প্রতিনিধিদলকে বারাকা শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রামে এসে এই শিল্পে কাজ করার সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করা হয়। প্রতিনিধিদলের সদস্যরা জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের শিক্ষামূলক ভিজিট ভবিষ্যতে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ