আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেলাগাজী দিঘি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী নয়ন কর্মকার (১৯), তপু উরাং (২২) ও উত্তম উরাং (১৭)। তিনজনেরই বাড়ি ফটিকছড়ির হাজারীখীল এলাকায়।

এলাকাবাসী জানায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে যান তিনজন। অনুষ্ঠান শেষে ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেলটির তিন আরোহী দুর্ঘটনার শিকার হন। এছাড়া নিয়ন্ত্রণ হারানো বাসটি উল্টো আরো কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, ইফতারের কিছু আগে খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের একটি বাস এবং ভুজপুরমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

ওসি বলেন, ঘটনাস্থলে একজন মারা যান এবং বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ