আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মাতামুহুরী নদীতে চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে গেছে।

সোমবার (৯ মার্চ) বিকেল তিনটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামসংলগ্ন বেড়িবাঁধের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চার কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। মৌলভীর চর এলাকার নদীর ঘাট থেকে একটু দূরে যেতেই হঠাৎ তারা গভীর গর্তে তলিয়ে যেতে থাকে। এ সময় দুই কিশোরী কোনোমতে সাঁতরে তীরে উঠতে পারলেও মায়মুনা ও ইফসা নিখোঁজ হয়ে যায়।

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোত ও গভীর গর্তের কবলে পড়ে কিশোরীরা। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলে কিছু সময় পর মায়মুনা ও ইফসাকে উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমি দ্রুত নদীতে নামি। নদীর ওই অংশে বেশ গভীর গর্ত রয়েছে, যা চোরাবালির মতো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, ওই গর্তেই আটকা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, গত এক মাসের বেশি সময় ধরে একটি প্রভাবশালী চক্র চকরিয়া পৌরসভার হালকাকারা মৌলভীর চর এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের দাবি, অবাধে বালু তোলার কারণেই নদীতে বড় বড় গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে জনচলাচল ও গোসলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘মাতামুহুরী নদীতে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ