আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মুসলিম জাতির বিজয় অর্জনে ঐতিহাসিক বদর যুদ্ধের নিয়মনীতি অনুসরণ করা অপরিহার্য

দেশচিন্তা ডেস্ক: ঐতিহাসিক শোহাদায়ে বদর যুদ্ধে প্রিয় নবী (দ.)’র নেতৃত্বে ৩১৩ জন সাহাবী কুরাইশদের ১০০০ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেন, যা ইসলামের প্রথম বড় যুদ্ধ। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রাম যা মুসলিম রাষ্ট্রকে শক্তিশালী করে এবং আরবে ইসলামের প্রভাব বৃদ্ধি করে। এই মহান বিজয় ইসলামের ভিত্তি মজবুত করে। আজ বিশ্বময় মুসলিম রাষ্ট্রগুলো নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এর অন্যতম কারণ ঐতিহাসিক বদর যুদ্ধের নিয়মনীতি অনুসরণ না করা। বিশ্বের প্রত্যেক মুসলমান নিজের জীবনে বদর যুদ্ধের নিয়ম কানুন মেনে চলে তাহলে মুসলিম জাতির বিজয় অবধারিত। ইমাম বুখারী (রা.) ও তাঁর লিখিত সহীহ বুখারী শরীফ ইসলামের আকাশে অত্যুজ্জ্বল দুই নক্ষত্র। আল্লাহপাক উভয়কেই মহান মর্যাদায় সমাসীন করেছেন। তিনি মর্যাদার যে উচ্চ শিখরে সমাসীন হয়েছেন তা তাঁর অনন্য বুযূর্গী ও ফানা ফী-ল্লাহ হওয়ার কারণেই সম্ভব হয়েছে। ইমাম বুখারীর এতো বেশী গুণকীর্তন করা হয়েছে যে, তা লিপিবদ্ধ করলে কলম-খাতা শেষ হবে কিন্তু তাঁর প্রশংসাগীতি শেষ হবে না। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে পবিত্র শোহাদায়ে বদর উদ্যাপন ও সারা রাতব্যাপী নাতে মোস্তফা, খতমে বুখারী শরীফ মাহফিলে সভাপতির বক্তব্যে মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র চেয়ারম্যান, ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মুহাম্মদ আলী হোসেন আরিফ উপরোক্ত কথাগুলো বলেন। গত ৭ মার্চ রোজ শনিবার অনুষ্ঠিত মাহফিলে বরেণ্য আলেমগণের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবদুল আলিম রেজভী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী আল কাদেরী, আল্লামা আবুল হাশেম শাহ, আল্লামা আবু তাহের কাদেরী, অধ্যাপক গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী আল কাদেরী, ড. আল্লামা জালাল উদ্দিন আল আজাহারী, মাওলানা ইলিয়াস আল কাদেরী, ড. আল্লামা লিয়াকত আলী আল কাদেরী, আল্লামা আলাউদ্দিন আল কাদেরী, আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ ইউনুস রজভী, আল্লামা মুফতি ফরিদুল আলম রেজভী, মাওলানা ইলিয়াছ আল কাদেরী, মাওলানা আবদুস সাত্তার নুরী, মাওলানা ইমরান হোসেন আল কাদেরী, ড. মতিউর ইসলাম কাদেরী, মাওলানা তারিকুল ইসলাম, মাওলানা নাঈমুল হক, আলহাজ্ব মঞ্জুরুল হক চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড. নাছির উদ্দিন, শাহজাদা আলী হাসান মাহমুদ তাসকিন, মেসার্স তৈয়্যবীয়া ফার্ম’র ম্যানেজার মুহাম্মদ মোরশেদুল আলম, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, শাহজাদা জোবাইদুল ফকির প্রমুখসহ অসংখ্য আলেম, ওলামা, প্রখ্যাত শায়েরবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা আরো বলেন, দ্বীনের খেদমতে এবং সমাজের উন্নতিতে ব্যবসায়ী মুহাম্মদ আলী হোসেন আরিফ যেভাবে অবদান রাখছেন, তা অপরাপর ব্যবসায়ী ও সর্বসাধারণ অনুসরণ করলে বহুল প্রত্যাশিত দেশ ও জাতি গঠন সহজতর হয়ে উঠবে। পরিশেষে, মিলাদ, কিয়াম, ইফতার সহ জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শোহাদায়ে বদর ও খতমে বুখারী শরীফের মাহফিল সমাপ্ত করা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ