আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাহসূফী হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্জী (রহ.) পাক-ভারতীয় উপমহাদেশে ইসলাম ও তরিকতের প্রচার প্রসারে ছিলেন অতুলনীয়

দেশচিন্তা ডেস্ক: গত ৩ মার্চ ২০২৬ইং, মঙ্গলবার, চট্টগ্রাম বাহির সিগন্যাল দরবারে বারীয়া শরীফে, শাহসূফী পীরে কামেল, আশেকে রাসুল হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী শাহ্জী (রহ.)’র ২১ তম বার্ষিক ওরছ ও ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল পীরে তরীকত, রাহবারে শরীয়ত মোহছেনে আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ্ব শাহসূফী ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (মা.জি.আ.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে বলেন শাহসূফী হাফেজ ছৈয়্যদ আব্দুল বারী (রহ.) ছিলেন পাক-ভারতীয় উপমহাদেশে ইসলাম ও তরিকতের প্রচার প্রসারে অতুলনীয়। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী (রা.)’র আওলাদ সুফি সৈয়দ মুহাম্মদ দায়েম (রহ.) থেকে খেলাফত লাভ করেন। তিনি কাদেরীয়া তরীকা সহ ১৭ জন কামেল মুর্শীদের কাছ থেকে খেলাফতে ধন্য হয়ে চট্টগ্রাম বাহার সিগনাল এসে মসজিদ, আলিয়া মাদরাসা, খানকা ও তরীকতের খেদমত করেছিলেন। এছাড়াও সুন্নীয়তের ময়দানে সাংগঠনিক ভাবে সক্রিয়তার অবদান রাখেন। মাহফিলে আরো বক্তব্য রাখেন শাহজাদা ছৈয়্যদ মোহাম্মদ হাসান বারী (মা.জি.আ.), শাহজাদা ছৈয়দ মুহাম্মদ দস্তগীর বারী (মা.জি.আ.), শাহজাদা ছৈয়দ মুহাম্মদ আমীর খসরু বারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ জুনায়েদ বারী, ছৈয়দ মুহাম্মদ আনাস বারী, ছৈয়দ মুহাম্মদ হোজায়ফা বারী, আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ড. ইসমাইল নোমানী, চট্টগ্রাম রুবি গেইট নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুঈনউদ্দীন নূরী আল কোরাইশী (মা.জি.আ.) আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, আল্লামা মাঈনুদ্দীন আল কাদেরী, আল আমিন বারীয়া দরছে নেজামি মাদরাসার অধ্যক্ষ আল্লামা জয়নাল আবেদীন আল কাদেরী, আল্লামা মোরশেদুল আলম আনোয়ারী, আল্লামা মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী, মাওলানা আবুল মনছুর, মুহাম্মদ কাউসার সহ অসংখ্য আলেম-উলামা, পীর, মাশায়েখ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, সাংবাদিক উপস্থিত ছিলেন। পরিশেষে, মিলাদ কিয়াম, সেহেরী বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত ওরছ শরীফ সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ