আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঋতাভরীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি, মাসি হতে চলেছেন ঋতাভরী!

দেশচিন্তা ডেস্ক: মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী। সম্বিত চ্যাটার্জি ও চিত্রাঙ্গদা দম্পতির এটি প্রথম সন্তান। চিত্রাঙ্গদার বোন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এসব তথ্য জানিয়েছেন।

চিত্রাঙ্গদার অন্তঃসত্ত্বা হওয়ার সাত মাস চলছে। গতকাল বিশ্ব নারী দিবসে সাধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, তাতে চিত্রাঙ্গদার বেবি বাম্প দেখা যায়।

এসব ছবিতে দেখা যায়, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন চিত্রাঙ্গদা। এর সঙ্গে বেছে নিয়েছেন স্লিভলেস ব্লাউজ। কানে-গলায় ছিমছাম সোনার গহনা। আর চোখে-মুখে ঠিকরে পড়ছে মাতৃত্বের আভা। বোন চিত্রাঙ্গদার বেবি বাম্পে কান পেতে আনন্দে আত্মহারা ঋতাভরী।

সেন্ট সেভিয়ার্স কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। প্রায় ১১-১২ বছরের পরিচয় তাদের। তবে প্রেমের সম্পর্কে জড়ান কলেজ জীবনের শেষের দিকে। তারা দুজনেই মুম্বাইয়ে বসবাস করেন।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। এ সম্পর্ককে আরেক ধাপ এগিয়ে নিতে ২০২১ সালের ২৭ জানুয়ারি কলকাতার বাড়িতে বাগদান সারেন তারা। এরপর নানা কারণে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়ে যায়। ২০২২ সালের ২৪ এপ্রিল কলকাতায় কাছের মানুষজনের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ে করেন এই যুগল।

চিত্রাঙ্গদা ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তার বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। ২০১৮ সালে ড্রামার হিসেবে কমনওয়েলথ গেমস গোল্ড কোস্টে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ক্যারিয়ারে বহু বিখ্যাত শিল্পীকে সঙ্গ দিয়েছেন সম্বিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ