আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৭ম পিইউডিএস গেইটওয়ে ২০২৬-এর উদ্বোধন

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর আয়োজনে ৭ম পিইউডিএস গেইটওয়ে-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সাদাত জামান খান।

উদ্বোধনী বক্তব্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাশক্তি, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ তৈরি করে। পিইউডিএস দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন পিইউডিএস-এর সম্মানিত মডারেটর সঞ্জয় বিশ্বাস, সম্মানিত মডারেটর মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। বক্তারা নতুন বিতার্কিকদের স্বাগত জানিয়ে বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি, বিশ্লেষণী দক্ষতা, সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা এবং নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।

উদ্বোধনী পর্ব শেষে দুটি সেশন অনুষ্ঠিত হয়।

প্রথম সেশনটি পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি এবং পিইউডিএস-এর সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। তিনি এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের মৌলিক ধারণা, কাঠামো এবং কার্যকর যুক্তি উপস্থাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে নতুন বিতার্কিকদের বিস্তারিত ধারণা প্রদান করেন।

দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর জেনারেল ম্যানেজার এবং হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এমরানুল হক। তিনি বাস্তব জীবন ও পেশাগত ক্ষেত্রে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক একজন শিক্ষার্থীর যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবেট ক্লাবের সদস্য ফজল আল মাহমুদ, সিফাত নূর, ফারদিন আলাদিন এবং মোশারফা পারভীনসহ পিইউডিএস-এর অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নতুন সদস্যরা বিতর্কের মৌলিক ধারণা এবং ক্যারিয়ার উন্নয়নে বিতর্কের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ