আজ : শনিবার ║ ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কর্ণফুলীর দক্ষিণ পাড়ও হবে শহর বৈষম্যহীন উন্নয়নের বার্তা দিলেন … বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিন

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চট্টগ্রামকে ঘিরে একটি ব্যাপক ও সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন। এই পরিকল্পনার আওতায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়কেও ধীরে ধীরে আধুনিক শহরে রূপান্তর করা হবে। তিনি বলেন, চট্টগ্রাম শহর মূলত কর্ণফুলী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। কিন্তু নদীর দুই পাড়ের মধ্যে আজও বিস্তর বৈষম্য রয়ে গেছে। কর্ণফুলীর এক পাড়ে উন্নত নগর জীবন, অন্য পাড়ে এখনও গ্রামীণ অবকাঠামো। রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সামাজিক ও অর্থনৈতিক সুযোগ-সুবিধায় স্পষ্ট পার্থক্য চোখে পড়ে। লায়ন হেলাল উদ্দিন বলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এই বৈষম্য দূর করা হবে। পরিকল্পিত ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে “ওয়ান সিটি, টু টাউন” ধারণায় গড়ে তোলা হবে। কর্ণফুলীর এপার-ওপার-উভয় পাড়ই সমান গুরুত্ব পাবে এবং আনোয়ারা ও কর্ণফুলী এলাকাকেও ধীরে ধীরে আধুনিক শহরের রূপ দেওয়া হবে। লায়ন হেলাল ৬ মার্চ (শুক্রবার) বিকেলে স্থানীয় ফয়জুল বারী মাদ্রাসা সংলগ্ন মাঠে কর্ণফুলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, রাজনীতি, নির্বাচন ও মতপার্থক্য থাকবেই-এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু মতভিন্নতা যেন কখনো সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট না করে। রাষ্ট্রের স্বার্থে, উন্নয়নের স্বার্থে এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই এলাকার মানুষ অতীতেও বারবার সেই ঐক্যের প্রমাণ দিয়েছে। বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সামনে যে কর্মসূচিগুলো আসবে, সেগুলো সবাইকে সাথে নিয়ে বাস্তবায়ন করা হবে। গ্রাম, পাড়া-মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যারা মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করবে। লায়ন হেলাল উদ্দিন বলেন, অতীতে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন ছিল না; নির্বাচন ছিল সিলেকশন, পেশিশক্তি ও সন্ত্রাসের প্রভাব। ফলে অনেক জায়গায় প্রকৃত জনপ্রতিনিধির পরিবর্তে প্রভাবশালীরাই প্রতিনিধি হয়েছে। তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন-উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন-আসছে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক। জনগণ যাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ফারুক হোসাইনের সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ রিপন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক গাজী ফোরকান, মোজাম্মেল হক, হারুনুর রশিদ, উপজেলা যুবদল নেতা মোঃ মিজান, আতাউল্লাহ, সাঈদুল আউয়াল, শ্রমিক দল নেতা ইলিয়াছ, বাবুল, মাহবুব আলী,জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, উপজেলা ছাত্রদল নেতা মোরশেদ, জালাল, ফয়সাল, ইমতিয়াজ, সাকিব, মান্নান, জাহেদ, মামুন, আরফাত, ওসমান, ফাহিম, মহিউদ্দিন, তাছিব, তুহিন, ইফতেখার, ফাহাদ, পারভেজ মিনহাজ, ইফতি, মেহেদী ও রিয়াদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ