আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

খুলশী ক্লাব লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল

দেশচিন্তা ডেস্ক: খুলশী ক্লাব লিমিটেডের উদ্যোগে প্রতিবছরের মত এবছর ইফতার ও দোয়া মাহফিল গতকাল ৬ ই মার্চ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব সাজ্জাদ উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজালালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা সফিউল্লাহ কুত্বুী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম, প্রাক্তন প্রেসিডেন্ট আলহাজ্ব আহমেদুল হক (আহাম্মেদ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দীন, ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম, ফিন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ সামসু উদ্দীন, অর্গানাইজিং সেক্রেটারি জসিম উদ্দীন ফিরোজ, প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি হাসান আকবর, কালচারাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মোঃ সহিদ উল্লাহ, এক্সিকিউটিভ মেম্বার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম। সভায় প্রধান আলোচক তার বক্তব্যে বলেন আমাদেরকে ঈমাণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মুসলমান হিসেবে আমাদের অনেক নৈতিক ও ঈমাণী দায়িত্ব রযেছে। যা পুরণ করার মধ্য দিয়ে আমাদেরকে প্রকৃত মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হতে হবে। তিনি আরো বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনই হোক আমাদের সকল কাজের মুল ভিত্তি। বর্তমানে আমাদের নিরাপত্তা ও সকল কিছু পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা থাকলেও মহান আল্লাহপাক আমাদের জন্মের আগেই আমাদের সকল কিছু পর্যবেক্ষণ করার জন্য দুজন ফেরেস্তা সরাসরি নিয়োগ করেছেন। যাতে করে বুঝা যায় আমাদের কোন কাজই লুকোচুরি করার সুযোগ নেই। তাই আমাদেরকে নৈতিকতা, সততা, মানবতা ও দেশপ্রেমে মহানুভবতায় নিজেদের জীবন পরিচালিত করতে হবে। সভা শেষে দেশ, জাতি ও মানুষের কল্যাণ এবং ক্লাবের মরহুম সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ