আজ : বুধবার ║ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আর্জেন্টিনা দূতাবাসে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ–আর্জেন্টিনা বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক আজ ঢাকাস্থ আর্জেন্টিনা দূতাবাসে গিয়ে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা প্রজাতন্ত্রের সম্মানিত জনাব রাষ্ট্রদূত মি. মারসেলো সি. চেসা (Mr. Marcelo C. Cesa)–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় আল্লামা মামুনুল হক বলেন, আর্জেন্টিনা বাংলাদেশের তৈরি পোশাক (RMG) ও ফার্মাসিউটিক্যাল খাতের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সংক্ষিপ্ত আলোচনায় উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন দলের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফরিদ খান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ