আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জুলাই সনদ নিয়ে গড়িমসি হলে পরিণতি ভয়াবহ হবে: নেজামে ইসলামী পার্টি

দেশচিন্তা ডেস্ক: ৪ মার্চ (বুধবার) চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে “ঐতিহাসিক বদর যুদ্ধ: আদর্শ রাষ্ট্র গঠনের চেতনা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পার্টির মহানগর আমির শায়কুল হাদিস আল্লামা জিয়াউল হোসাইন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানী ও সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়া’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আল্লামা সরওয়ার কামাল আজিজি। তিনি বলেন, এদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্রের বহুমুখী ষড়যন্ত্র এদেশের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় আগামীতে আদর্শ রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনে কর্মীদের ভূমিকা রাখতে হবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশী-বিদেশী ষড়যন্ত্র ছিন্নভিন্ন হয়ে পড়বে। জুলাই সনদ নিয়ে গড়িমসি হলে পরিণতি ভয়াবহ হবে। গত ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়নে সমর্থন দিয়েছে। অতএব, জুলাই সনদ উপেক্ষা করে পুরানা রাজনৈতিক বন্দোবস্ত বহাল রাখার অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। উক্ত ইফতার মাহফিলে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ইসলামী শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্য গড়ে ভারতীয় আগ্রাসন মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ড. আবিদুর রহমান তালুকদার, কেন্দ্রীয় যুব সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মহানগর উপদেষ্টা মাওলানা নুরুল আমিন মেহেদী, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য আল্লামা আলী ওসমান, বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, লেবার পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি মুজিবুর রহমান, এলডিপি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, দক্ষিণ জেলার আমির আল্লামা আতাউল্লাহ আল হোসাইনী, উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আজগর সালেহ, মহানগর তথ্য সম্পাদক সাংবাদিক আলী হাসান, সংগঠন সচিব মাওলানা দ্বীন মুহাম্মদ, মাওলানা সাইফুল ইসলাম জাহাঙ্গীর, মাওলানা হারুন, মাওলানা জাফর আহমদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ