আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নুর-সাকিসহ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

দেশচিন্তা ডেস্ক: মন্ত্রিসভার আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এসব প্রতিমন্ত্রীর দপ্তর কমিয়ে নতুন করে দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বা দপ্তর বণ্টন করা হয়। তবে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্রও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে এখন থেকে শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেখভাল করতে হবে। আর কৃষি, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পালন করবেন শুধু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন এই তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দুজনের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকবেন হাবিবুর রশিদ। আর নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি রাজিব আহসান দেখবেন সেতু বিভাগ।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জোনায়েদ সাকিকে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ফারজানা শারমীনকে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। দায়িত্ব কমিয়ে তাঁকে এখন থেকে দেখতে হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

একইভাবে নুরুল হক নুরকেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে।

ববি হাজ্জাজকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ