আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক শান্তি প্রতিষ্ঠা ইসলামের অনন্য শিক্ষা – মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,
কুরআন-সুন্নাহর শিক্ষা হলো প্রতিবেশির প্রতি যথাযথ দায়িত্ব পালনে সচেতন থাকা। যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না তার ঈমানদারির দাবিটাই মিথ্যাচার। প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম, ধনী বা দরিদ্র, আত্মীয় বা অনাত্মীয় সবারই অধিকার রয়েছে।

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে প্রতিবেশীদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিবেশীর অধিকার হলো সদাচরণ, বিপদাপদে সহযোগিতা, অন্নহীনকে অন্ন দেয়া, গোপনীয়তা রক্ষা এবং ইজ্জত ও সম্পদের নিরাপত্তা বিধান করা।

তিনি আরও বলেন, প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট দেয়া, যেমন-সীমা ঠেলা, চলাচলের পথে বাধার সৃষ্টি, ময়লা-আবর্জনা ফেলা, উচ্চ শব্দে গান-বাজনা ইত্যাদি করে শব্দ দূষণ, গালাগালি ও দুর্ব্যবহার ইত্যাদি নিষিদ্ধ।

নগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এভাবে বিধি-নিষেধ মেনে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক শান্তি প্রতিষ্ঠা ইসলামের অনন্য শিক্ষা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমীর হোছাইন, কোতোয়ালি থানা নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ্জাহের, খাতুনগঞ্জ বিশিষ্ট ব্যবসায়ী আহমদ রশীদ আমু, বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ এডভোকেট এহতেশামুল হক, এডভোকেট শহীদ হোসেন, কোতোয়ালী থানার জামায়াত নেতা আহমদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান, ইলাহী, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, ডা. মুহাম্মদ ইলিয়াছ, জামাল খান ওয়ার্ড আমীর মাওলানা একরামুল হক প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বিআইএ জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজুর রহমান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ