আজ : শুক্রবার ║ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে: এ্যানি

দেশচিন্তা ডেস্ক: রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়বো। এটি একটি কঠিন দায়িত্ব। এ দায়িত্ব নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সবার কাছে ও পাশে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ্যানি বলেন, ‌‘শান্তিপূর্ণভাবে, স্বাভাবিক জীবনযাপনে সবাই মিলেমিশে থাকতে হবে।’

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা যুবদল সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তারেক রহমানের নির্দেশে আনন্দ মিছিল না করে চকবাজার মসজিদে আয়োজন করা দোয়ায় অংশ নেন এ্যানি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে এক লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন এক লাখ ২২ হাজার ৮০২ ভোট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ