আজ : মঙ্গলবার ║ ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি

দেশচিন্তা ডেস্ক: বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পদত‍্যাগ করেছেন সভাপতি হুয়ান লাপোর্তা। আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে তার দীর্ঘ দিনের প্রতিপক্ষ ভিক্তর ফন্ত, ছাড়াও থাকবেন জাভি ভিয়াহোয়ানা ও মার্ক সিরিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরা।

লাপোর্তার পদত্যাগ কোনো তাৎক্ষণিক আর্থিক বা মাঠের সংকটের কারণে হয়নি। এটি ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নেয়া একটি কৌশলগত সিদ্ধান্ত। বার্সেলোনার নিয়ম অনুযায়ী পুনঃনির্বাচনে দাঁড়াতে হলে নির্দিষ্ট সময় আগে সভাপতির পদ ছাড়তে হয়।

২০২১ সালের মার্চ থেকে সভাপতি ছিলেন হুয়ান লাপোর্তা। পদত্যাগের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার পথ খুলে দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

পদত্যাগের পর লাপোর্তা পুরোপুরি নির্বাচনী প্রচারে মন দেবেন। এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতিমধ্যে নাম ঘোষণা করেছেন ভিক্তর ফন্ত, জাভি ভিয়াহোয়ানা ও মার্ক সিরিয়া।

লাপোর্তার সঙ্গে তার নির্বাহী কমিটির আরও আট সদস্যও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে ক্লাবের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামাজিক দায়িত্বে থাকা ব্যক্তিরাও রয়েছেন। এতে বোর্ডে তাৎক্ষণিক রদবদল শুরু হয়।

এই পরিস্থিতিতে বার্সেলোনা তাদের ধারাবাহিকতা পরিকল্পনা কার্যকর করেছে। অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রাফা ইউস্তেকে। তিনি বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৩০ জুন পর্যন্ত দায়িত্বে থাকবেন।

এদিকে বার্সেলোনা জানিয়েছে, বড় এই পরিবর্তনের পরও বোর্ড মিটিং নির্ধারিত এজেন্ডা অনুযায়ী শেষ করা হয়েছে। নির্বাচনী ব্যস্ততার মধ্যেও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম থেমে থাকবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ