
দেশচিন্তা ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে গত ৭ ই ফেব্রুয়ারী সকালে আবু ওবায়দাহ (রাঃ) চাঁদ জমাদার মাদ্রাসা ও হিফজ খানা ছাত্রদের মাঝে সেলাই করা পাঞ্জাবী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া আক্তারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচারক অধ্যাপক তাসলিমা আকতার, মরহুমার সন্তান তাহমিনা মজুমদার, ফাহমিদা মজুমদার, আসিফ ইকবাল, তাজরীদ মঞ্জুর, তাজওয়ার মনজুর, তাহসিনা ইবতিসাম আরিবা প্রমুখ। দোয়া ও মুনাজাত করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন। এতে অতিথিরা বলেন দেশের প্রথিতযশা উপস্থাপক, আলোকচিত্র সংগ্রাহক, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মজুমদার আজীবন দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি সবসময় দেশমাতৃকার টানে কাজ করতে ভালোবাসতেন। দেশের স্বাধীনতার জন্য যেমন তিনি সরাসরি যুদ্ধ করেছেন ঠিক তেমনি দেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস তথা দেশকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। দেশের কল্যাণে তাঁর অবদান প্রজন্ম মনে রাখবে। তাঁরই ধারাবাহিকতায় তাঁর নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মজুমদার দেশের মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।










