আজ : বুধবার ║ ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম–২ আসনে ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: ফটিকছড়িবাসী আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ঋণখেলাপীদের কে লাল কার্ড দেখাবে- অধ্যক্ষ নুরুল আমিন
চট্টগ্রাম–২ আসনের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ফটিকছড়িবাসী আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ঋণখেলাপীদের লাল কার্ড দেখাবে। জনগণ সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্বকেই নির্বাচিত করতে চায়।

তিনি আরও বলেন, জনগণের অধিকার ও এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণসংযোগে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ