আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সর্মথনে বিএনপি তথা ছাত্রদল, য্বুদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠন এবং ধানের শীষের ভক্তদের দিনরাত চলছে ডোর টু ডোর হাউজ ক্যাম্পেইন এবং হাটবাজারে গণসংযোগের মাধ্যমে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের মতো গতকাল পৌরসভার দক্ষিণ জলদী ভিলেজার পাড়া, মুসলিমাবাদ, নমপাড়া অংশে হাউজ ক্যাম্পেইনে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, পৌরসভা যুবদলের সদস্য আয়ুব আলী, সেলিম উদ্দীন, মিন্টু সেন, মোহাম্মদ করিম, মোস্তফা আলী, হামিদ উল্লাহ, নেজাম, বশর মিয়া, শহিদ, আরফাত, করিম, সৈয়দ নুর, জহির, আবদুল কাদের, ইদ্রিস, কলিম উল্লাহ, মোহাম্মদ মদন, মিহির শীল, রুবেল মল্লিক, শেখ আবদুল্লাহ, নিজাম উদ্দীন রানা, আতিক ও নুরুল কাদের প্রমূখ। নেতুবৃন্দ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে ধানের শীষের পক্ষে ভোট কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ