আজ : সোমবার ║ ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

দুর্নীতিমুক্ত প্রশাসন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর সরকার অতীব প্রয়োজন-আলহাজ্ব শাহজাহান চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: এগারো দলীয় জোটের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর অধীনে সরকার গঠন করা অতীব প্রয়োজন। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি কাঞ্চনা ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এগারো দলীয় জোটের সমর্থনে জামায়াতের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ০১ ফেব্রুয়ারী সকাল-৯ টা থেকে সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা, গুড়গুড়ী, কাজী বাড়ি, হাজারখীল সেন্টার, মুনিফকির হাট, ফকিরা পুল,  বেডার স্কুল, ঘোষের বাড়ি, নন্দির স্কুল সেন্টার, লতাফির বাজার, ফুলতলা-জোট পুকুরিরা বাজারে দিনব্যাপী গনসংযোগ ও পথসভা শেষে আমীরে জামায়াতের  আগমন উপলক্ষে স্বাগতম মিছিল অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন আমীর মাওলানা আবু তাহের, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জায়েদ হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা প্রচার সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ান সভাপতি শেখ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোরশেদুল আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, আব্দুল গণি প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ