আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা: এনায়েত বাজারে সনাতনী সমাজের সঙ্গে জামায়াত প্রার্থীর সভা

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে কোতোয়ালি থানা হিন্দু সনাতনী সমাজের সঙ্গে সম্প্রীতি সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

শনিবার সকালে এনায়েত বাজার এলাকায় আয়োজিত এ সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় জামায়াত মনোনীত প্রার্থী বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় রাষ্ট্র। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই দেশের মূল চেতনা।সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় তিনি সচেষ্ট থাকার আশ্বাস দেন। এ সময় কোতোয়ালি থানা হিন্দু সনাতনী সমাজের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনী সময়ে সম্প্রীতির বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের সংলাপ পারস্পরিক আস্থা তৈরিতে ভূমিকা রাখে। সভায় উভয় পক্ষই যেকোনো সাম্প্রদায়িক উত্তেজনা ও গুজব রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। আগামী নির্বাচনকমিশন জয়ী হলে, এলাকার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন প্রার্থী। বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডা. ফজলুল হক। প্রত্যেক ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ো তোলার কথা বলেন তিনি। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও জামায়াতের স্থানীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ