আজ : রবিবার ║ ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বন্দর কর্মচারীদের ধর্মঘটের (শাটডাউন) প্রতি সিপিবির একাত্মতা প্রকাশ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর কর্মচারীদের চলমান ধর্মঘট (শাটডাউন) কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

০১ ফেব্রুয়ারী, (রবিবার) এক যৌথ বিবৃতিতে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর মাত্র ১২–১৩ দিন বাকি রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে এ ধরনের দেশবিরোধী ও বিতর্কিত চুক্তিতে যাওয়ার কোনো নৈতিক অধিকার সরকারের নেই।

নেতৃবৃন্দ সরকারকে সতর্ক করে বলেন, অবিলম্বে এই দেশবিরোধী চুক্তির প্রক্রিয়া থেকে সরে আসতে হবে। অন্যথায় এই চুক্তির মাধ্যমে সরকার দেশদ্রোহিতার দায়ে দায়ী থাকবে এবং জাতি কখনোই তাদের ক্ষমা করবে না।

বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ চট্টগ্রাম বন্দর কর্মচারীদের শাটডাউন কর্মসূচিকে দেশপ্রেমিক কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, বন্দর কর্মচারীরা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন যে প্রস্তাবিত চুক্তিটি দেশের স্বার্থবিরোধী। সে কারণেই তাদের এই আন্দোলন যৌক্তিক ও সময়োপযোগী।
সিপিবি নেতৃবৃন্দ বন্দর রক্ষা ও জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রশ্নে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ