আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১০ আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের জনগণের দোয়া ও ভালোবাসাই আমার মূল শক্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম-১০ আসনের অন্তর্গত ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে বাহারুল্লাহ, কাতালগঞ্জ, সুগন্ধা, নাসিরাবাদ এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনের সাধারণ মানুষ পরিবর্তন চায়। জনগণ এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ভুমিধস বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ওপর ভর করেই তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ