আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

০৯ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আব্বাস আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন আব্বাস। ঘটনাস্থল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ