আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২০

দেশচিন্তা ডেস্ক: সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত (একদিনে) দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২০ জন রোগী ভর্তি হয়েছেন। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪১৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১২০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে ৬, ঢাকা উত্তর সিটিতে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১ লাখ দুই হাজার ৭৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ