আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

দেশচিন্তা ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ডাকসুর বাস সার্ভিস থেকে মোট ১০টি বাস বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

বাসগুলোর মধ্যে ৫টি বাস ভিসি চত্বর থেকে, ৩টি বাস কার্জন হল এলাকা থেকে, ২টি বাস টিএসসি থেকে যাত্রা করবে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ