আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯৩ কোটি ৬০ লাখ ডলার

দেশচিন্তা ডেস্ক: চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ৬০ লাখ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।’

এ ছাড়া গত ২৮ ডিসেম্বর প্রবাসীরা দেশে ১৮ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭.৮০ শতাংশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ