আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাহবাগ মোড়ে ফিরে এলো ইনকিলাব মঞ্চ

দেশচিন্তা ডেস্ক: শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মীসহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদী চত্বরে এসে অবস্থান নেন।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবেন। এরই ধারাবাহিকতা শাহবাগ চত্বরের রাত্রিযাপন করেন তারা। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ ডানদিকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।

এরপর দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ