আজ : মঙ্গলবার ║ ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ইনকিলাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ, জামায়াত আমিরের উদ্বেগ

দেশচিন্তা ডেস্ক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ