আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মানববন্ধনে বক্তারা

দেশচিন্তা : আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সুযোগে চট্টগ্রামে ‘অধিকার উদ্যোগ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করলে গণতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘস্থায়ী হবে। তারা বলেন, মানবাধিকার সুরক্ষার পরিবেশ না থাকলে সামাজিক ন্যায়বিচার, জবাবদিহি ও রাষ্ট্রীয় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এইচআরডি মুজিবুল্লাহ তুষার এবং সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী ওচমান জাহাঙ্গীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জজ কোর্টের সরকারি সহকারী কৌশলী রিদুয়ান রায়হান। এছাড়া বক্তব্য দেন সাংবাদিক কামাল পারভেজ, কামরুল হুদা, সাইফী আনোয়ার, নজরুল ইসলাম, ইতিহাস গবেষক সোহেল ফখরুদ্দিন, সিদ্দিক আহমেদ, মানবাধিকার কর্মী ফৌজিয়া লোটন, রোকেয়া বেগম, জহির উদ্দিন, মীর বরকত, মাস্টার জিয়াউদ্দিন, জানে আলম এবং শাহজালাল। গুম ও টর্চারের শিকার ভিকটিম পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলি মনসুরের পুত্র বাদশা, গুম হওয়া জাহিদ হোসেনের মা, শামীম সরদারের স্ত্রী চম্পা বেগম, বাচা চেয়ারম্যানের পক্ষ থেকে জানে আলম এবং টর্চার ভিকটিম সাজু আক্তার। বক্তারা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রের দৃঢ় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ভিকটিম পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মার্কিন অসম বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার প্রচারাভিযান ও গণস্বাক্ষর সংগ্রহ

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ