আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক নাঈম বিশ্বাসকে (২৫) মৃত ঘোষণা করেন।

নাঈম ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন এবং বায়েজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, এপিবিএন সদস্যরা নাঈমকে উদ্ধার করে হাসপাতালে আনেন এবং সেখানে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

ঘটনা বিষয়ে জানতে ৯ এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যেতি খীসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

৯ এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা একটি গণমাধ্যমকে জানান, নাঈম বিশ্বাসের মরদেহ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি এবং কীভাবে এই ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ