আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতি—ডা. ফজলুল হক

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ ও নিরাপত্তার দেশ। আমি নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের সব ধরনের ধর্মীয়–সামাজিক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির রাজনীতি অব্যাহত রাখতে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।

শুক্রবার (২৮ নভেম্বর, সন্ধ্য ৬ টায়) চকবাজার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে চকবাজার শিব মন্দির প্রাঙ্গণে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম ধর্মীয় সম্প্রীতির শহর। এই পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। আমরা শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার চর্চা অব্যাহত রাখতে চাই।

চকবাজার শিব মন্দিরের সভাপতি হারাধন মিত্রের সভাপতিত্বে ও
১৬নং চকবাজার ওয়ার্ডের সেক্রেটারি মুহাম্মদ এরশাদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকবাজার থানা জামায়াতের আমির আহমদ খালেদুল আনোয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রশিবিরের সভাপতি মতিউর রহমান, চকবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান প্রমুখ।

উক্ত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, চকবাজার থানা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ শিব মন্দিরের সেক্রেটারি রঞ্জন দাশ গুপ্ত, নারসিংহ আখেরা মন্দিরের সভাপতি উজ্জ্বল ভট্টাচার্য, রাধাগোবিন্দ উপাসনা মন্দিরের সভাপতি স্বপন দাশ গুপ্ত, করুনাময় কালি বাড়ি মন্দিরের প্রচার সম্পাদক বিপ্লব চৌধুরী, চক সুপার মার্কেটের সহ-সভাপতি রাজীব দাশ, মহিলা সংগঠক বেবি দাশ, মাখন কান্তি দাশসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, যুব সমাজ ও ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সকলে ডা. এ কে এম ফজলুল হকের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ