আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শিশু স্বাস্থ্যে প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে সম্পৃক্ত হওয়ার আহ্বান

দেশচিন্তা ডেস্ক: শিশু স্বাস্থ্যে প্রযুক্তিনির্ভর সেবা বিস্তারে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিতে শুধু যান্ত্রিক সক্ষমতা যথেষ্ট নয়, এ কাজে প্রয়োজন মানবিক দায়িত্ববোধ এবং বাস্তব দক্ষতার সমন্বয়। একইসঙ্গে দেশের বিত্তবানদের শিশুস্বাস্থ্য খাতে আরও সক্রিয় ভূমিকা রাখাও গুরুত্বপূর্ণ।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের (বিএসএইচঅ্যান্ডআই) পুনর্নির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, দেশের শিশুস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ইউনিটগুলোর সম্প্রসারণ সময়ের দাবি। তবে শুধু যন্ত্রপাতি বা অবকাঠামো উন্নয়ন দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। বরং বাস্তব জ্ঞান, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং মানবিক মনোভাব– এই তিনটির সমন্বয়ে প্রকৃত স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, হাসপাতালের যান্ত্রিক সক্ষমতা প্রয়োজন, সেটাও কিন্তু যথেষ্ট নয়। শিশু রোগীদের প্রতি মানবিক দায়িত্ববোধ এবং সেবাদাতাদের মানসিক প্রস্তুতিই মূল বিষয়। সরকার শিশুস্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।

এসময় বাণিজ্য উপদেষ্টা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান এবং আধুনিক সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করে শিশুদের সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএইচঅ্যান্ডআই ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবু জাফর, প্রফেসর ডা. মাহবুবুল হক ও প্রফেসর ডা. মোহাম্মদ মনির হোসেন।

আধুনিকায়ন করা কার্ডিয়াক আইসিইউ চালু হওয়ায় জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত পরিচর্যা ও জরুরি চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ