আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মহেশখালীতে গোলাবারুদ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কারিগর আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র তৈরির একজন কারিগরকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ১ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন লে. কমান্ডার সিয়াম-উল-হক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ