আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রোববার (১৯ অক্টোবর) দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনের মাঠপর্যায়ে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনের বাইরে তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক এনালিস্ট হিসেবেও কাজ করেছেন।

২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ২০২৪ সালের ৯ নভেম্বর ফেনীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ফরিদা খানমকে গত ২১ সেপ্টেম্বর অন্যত্র বদলি করা হলে পদটি শূন্য ছিল। প্রায় তিন সপ্তাহ পর চট্টগ্রাম পেল নতুন জেলা প্রশাসক।

দায়িত্ব নেয়ার পর সাইফুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু। এই জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবায় কার্যকর পরিবর্তন আনতে প্রশাসন ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ