আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বান্দারবান থানচি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা

শহিদুল ইসলাম (শহিদ) থানচি বান্দরবান:

৫ম বারের মত উপজেলা পরিষদ নির্বাচনে থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জন , ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন মনোনয়ন পত্র জমা করেছে ।
থানচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে ৯জন ও বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ে ১জনসহ থানচি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের জন্য সর্বমোট ১০জন সোমবার ৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৫টায় যার যার মনোনয়ন পত্র জমা করেছেন ।

উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের থানচি উপজেলা সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য এবং রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ থোয়াইহ্লামং মারমা, বর্তমান চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা স্বতন্ত্র প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেএসএস সভাপতি চসাথোয়াই মারমা, জেএসএস সদস্য চসিংমং মারমা, প্রুসিংঅং মারমা ।

আওয়ামীলীগের থানচি সদর ইউপি সভাপতি মালিরাং ত্রিপুরা, যুব লীগের সাংগঠনিক সম্পাদক অনিল ত্রিপুরা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নুমেপ্রু মারমা, সাধারণ সম্পাদীকা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁবৈরুং ত্রিপুরা থানচি উপজেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহন করার জন্য মনোনয়ন পত্র উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ আরিফুল হক (মৃদুল) এর নিকট জমা দিয়েছে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ