আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম জেলায় “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” উদযাপন

দেশচিন্তা ডেস্ক: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় জেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর, ২০২৫ যথাযথ গুরুত্বের সাথে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫” উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসের শুরুতে জেলা প্রশাসনসহ সরকারী দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীসহ সাধারণ জনগণসহ প্রায় ৫০০-৬০০ জনের অংশগ্রহণের উপস্থিতিতে চট্টগ্রাম নগরীর ০৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ফিরোজশাহ সিটি কর্পোরেশন বলিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে ফিরোজশাহ মিনার পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। র‍্যালি পরবর্তী অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে দুর্যোগ বিষয়ক স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সাইফুল ইসলাম। পরর্তীতে এনজিও কর্মী, ফায়ার সার্ভিস, গণমাধ্যমকর্মী হতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে জনাব মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মহোদয় বলেন, প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণরুপে প্রতিহত করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি ও ঝুঁকিহ্রাসকরণ কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি জনগোষ্ঠির সহনীয় পর্যায়ে এনে জনগণের মনোবল ও সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রধান অতিথি মহোদয় আরোও জানান চট্টগ্রাম জেলায় প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবর্ষণের ফলে যে সকল স্থানে পাহাড়ধস ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেখানকার জনগণকে তাৎক্ষণিক পানীয় জলের সমস্যা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। এছাড়া তিনি আরোও বলেন বিগত বছরেও পাহাড় ধসে এ জেলায় অনেক লোক হতাহত হয়। তাই এ কারণে যাতে প্রাণহানি না ঘটে সে জন্য বর্ষার পূর্বেই পাহাড়ের পাদদেশে অবস্থানরত লোকদের তালিকা করে জেলা কার্যালয়ে দাখিল এবং অতিবর্ষণ হলে অন্যত্র নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন এবং পাশাপাশি দুর্যোগকালীন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগণকে মাইকিং এর মাধ্যমে সতর্কীকরণ ও নিরাপদ স্থানে তাদের সরিয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সকল এনজিও কে অনুরোধ করেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃক অগ্নিকান্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় সে সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করেন এবং ফায়ার সার্ভিসের দলকর্মীগণ অগ্নিনির্বাপক যন্ত্র ও বস্তা/কম্বল জাতীয় বস্ত্র ব্যবহার করে আগুন নিভানোর মহড়া প্রদর্শন করেন। অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল এবং ভূমিকম্প হলে তাৎক্ষণিক কী কী কৌশল অবলম্বন করতে হবে সে সম্পর্কে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। সার্বিক পর্যালোচনায় দিবসটি উপস্থিত সকলের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষনীয় হয়েছে।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব মো: ছাইফুল্লাহ মজুমদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, চট্টগ্রাম সকলের সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ