আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহারে জনজীবনে স্বস্তি

দেশচিন্তা ডেস্ক: টানা ৮ দিন পর রোববার ভোর ৬ টা থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (৫ অক্টোবর) সকাল থেকে আরও স্বাভাবিক হয়েছে এ জেলার সাধারণ মানুষের জনজীবন। খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস সহ অন্যান্য সকল সেবামুখী প্রতিষ্ঠানের কার্যক্রম।

শহরে গণপরিবহন চলাচল স্বাভাবিক হওয়ায় চাপ বেড়েছে সড়কে। শাপলা চত্বর, আদালত সড়ক, নারিকেল বাগান সড়কে যান চলাচল বাড়ায় চেনা রূপে ফিরেছে পাহাড়ি এ শহর। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচলও বেড়েছে। শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোষ্ট কার্যক্রম না থাকলেও টহল রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভোর ৬ টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। জননিরাপত্তায় পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে জেলা সদরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

একইদিন গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় এক বৈঠক থেকে দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ