আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক

দেশচিন্তা ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক বাংলাদেশের টেলিকম খাতে প্রথমবারের মতো এআই-চালিত গ্রাহক সহায়তা ব্যবস্থা চালু করেছে । অগ্রণী এই উদ্যোগটি গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি বাংলালিংকের এআই-ভিত্তিক উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নতুন এ ব্যবস্থায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকদের সমস্যাগুলি শনাক্ত করা হয় এবং এর মাধ্যমে ন্যূনতম মানব হস্তক্ষেপে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ জানানো যায়। এটি হ্যান্ডসেট, সিমকার্ড এবং নেটওয়ার্কের অবস্থা বিশ্লেষণ করে গ্রাহকের জন্য রিপোর্ট তৈরি করে দেয়।

যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এই সিস্টেমটি নিজেই গ্রাহককে অভিযোগ জানাতে উৎসাহিত করে। এবং তা পরবর্তীতে একটি ‘লাইভ এজেন্ট’-এর কাছে সমাধানের জন্য হস্তান্তর করা হয়। অদূর ভবিষ্যতে এই সিস্টেমে আরও অভিযোগ ক্যাটাগরি সংযুক্ত করা হবে, যার মাধ্যমে এই বুদ্ধিমান প্রক্রিয়াটি আরও দ্রুত, স্মার্ট এবং নিখুঁত গ্রাহকসেবা নিশ্চিত করবে– যা দেশের টেলিকম খাতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

বাংলালিংকের কাস্টমার এক্সপেরিয়েন্স টিম এই ব্যবস্থাটি এমনভাবে ডিজাইন করেছে যাতে গ্রাহকরা প্রকৃত অর্থেই তাৎক্ষণিক পরিষ্কার ধারণা, পূর্ণ স্বচ্ছতা এবং যেকোনো সময় সহায়তা পেতে পারেন। এর ফলে গ্রাহকরা আরো দ্রুত সমাধান পাবে এবং সেবার প্রতিটি ধাপে আরও নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, তাইমুর রহমান বলেন, “আমরা সবসময় গ্রাহকের পথচলা আরও স্মার্ট ও সহজ করতে চেষ্টা করি। আমাদের গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনার আরেকটি পদক্ষেপ হল এই নতুন এআই-চালিত অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি। এটি তাৎক্ষণিক সমস্যা নির্ণয় ও অভিযোগ তৈরিতে সক্ষম; যার ফলে সঠিকভাবে আরও দ্রুত ও অনায়েসে সেবা প্রদান সম্ভব হচ্ছে। এই উদ্ভাবন আমাদের গ্রাহক-কেন্দ্রিক মানসিকতারই প্রতিফলন। এখানে আমরা প্রতিটি ধাপে বুদ্ধিমত্তা সংযোজন করে চলেছি। গ্রাহক সন্তুষ্টি বাড়াতে এবং অপারেশনাল দক্ষতা উন্নত করতে আমরা এআই-এর ব্যবহার আরও বিস্তৃত করবো।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ