আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সড়কের বড়খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার সাবরাং কাটাবনিয়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল (২৬) এবং তার দুলাভাই কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকার আমির হামজার ছেলে আব্দুর রব (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপরীর দ্বীপ নতুন সড়কে সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সাইফুল ও আব্দুর রব ঘটনাস্থলেই মারা যান। তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন। আহত আরেকজনকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ