আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

পশ্চিম বাকলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কমিউনিটি ও জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

দেশচিন্তা ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে ১৭ নং পশ্চিম বাকলিয়া জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারী ফয়সাল মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ, পশ্চিম বাকলিয়া জামায়াতের আমীর কামাল হোসাইন, নায়েবে আমীর আহমদুল হক, সেক্রেটারী জনাব ওহিদুল কাদের চৌধুরী, সিকান্দার মেহেদী, বায়তুলমাল সেক্রেটারী ইকরামুল হক, অফিস সেক্রেটারী এহসানুল হক মিলনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অন্যদিকে হিন্দু কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সনাতনী দাসপাড়া সমাজ কমিটির সভাপতি নির্মল দাস, পুজা কমিটির উপদেষ্টা তপন দাস, বিষ্ণু মন্দির পাড়া পদ্ম কিশোর মিতালি সংঘের সভাপতি বিকাশ দাশ ও সেক্রেটারি সুভাষ দাস, মক্কি কলোনীর সভাপতি শিবলু কানুনগো ও সেক্রেটারি সুপ্লব দাস, লংকা পাড়া এনজে ক্লাবের সাবেক সভাপতি মধু দাস, বর্তমান সভাপতি লিটন চক্রবর্তী ও সেক্রেটারি সঞ্জয় দাস, পশ্চিম পাড়া সহ-সভাপতি বাবলু দেব ও সেক্রেটারি শিমুল দাসসহ আরও অনেকে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন, “জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা বিশ্বাসী। আসন্ন পূজায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আপনারা এ দেশের নাগরিক, নাগরিক হিসেবে আপনাদের সব ধরনের অধিকার ভোগ করার ন্যায্যতা রয়েছে। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অতীতে যেকোনো সমস্যায় জামায়াতের নেতারা সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তারা এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় বক্তারা একসাথে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এলাকার উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ