আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

আইসিইউতে নুরুল হক নুর

দেশচিন্তা ডেস্ক: রাজধানীর বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢামেকের পুরাতন ভবনের চারতলায় আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। তাকে অক্সিজেনের মাধ্যমে রাখা হয়েছে। ওনার শারীরিক ফিটনেস গুরুতর। আঘাতের কারণে ওনার চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া চোখে রক্ত জমাট আছে। হাসপাতালের নিউরো সার্জারি ও নাক-কান-গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধানসহ আরও কয়েকটি বিভাগের সিনিয়র চিকিৎসকরা একটি বোর্ড রাতেই নূরের চিকিৎসার বিষয়ে বিশ্লেষণ করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের আরেকটি সিটি স্ক্যান করে দেখা হবে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা বেড়েছে না কমেছে।

নুরের চিকিৎসাসেবায় বর্তমানে তিনিসহ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সেখানে অবস্থান করছেন বলেও জানান ডা. মোস্তাক আহমেদ।

২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বলপ্রয়োগ করে। এতে গণঅধিকার নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ